সব
স্বদেশ বিদেশ ডট কম

কুমিল্লা সদর উপজেলার কটকবাজার এলাকায় ভারত সীমান্তের কাছে মঙ্গলবার ভোর বেলা গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান শুরু করে। কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরে কটকবাজার কবরস্থানের পুকুরে র্যাবের শ্যালো মেশিন দিয়ে সেচ কাজ চালানো হচ্ছে।
সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, র্যাব সদস্যরা পুকুরে মেশিন দিয়ে জল সেচের মাধ্যমে অস্ত্র উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। মেজর সাদমান ইবনে আলম জানিয়েছেন, অভিযানের সময় বেশ কয়েকটি পিস্তল, বন্দুক এবং দুইটি বস্তায় মোড়ানো ধারালো অস্ত্র পাওয়া গেছে।
তিনি বলেন, “আমরা আপাতত সাদা বস্তা ও স্কচ স্টেপে মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পেয়েছি। ধারণা করছি সেখানে আরও অস্ত্র রয়েছে। অভিযান এখনও চলমান।”
র্যাব জানিয়েছে, এই অভিযান নিরাপত্তা ও সশস্ত্র অপরাধ প্রতিরোধের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে।