সব
স্বদেশ বিদেশ ডট কম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেনের কাছে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে হেরেছেন বিএনপির প্রার্থী মো. আমিনুল হক।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ তথ্য জানান।
ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সাইফুল ইসলাম ৩ হাজার ৬৭৯ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী মো. সুলতান আহম্মেদ সেলিম পেয়েছেন ১ হাজার ৪৬৪ ভোট।
ঢাকা-১৬ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৯৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৫৬৩ জন। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৭৬৪টি।