হামলা বন্ধ করুন, গণতান্ত্রিক উত্তরণের শুরুতেই নিপীড়ন লজ্জাজনক : জামায়াত আমির

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ

দেশে বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সারাদেশে হামলা করা হচ্ছে। নির্বাচনে জয় পরাজয় থাকবে। কিন্তু সেই জয় নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে সেটা প্রতিকার হতে হবে, ইতিবাচক রাজনীতি থেকে বঞ্চিত করবেন না। নেতাকর্মীদের ওপর হামলা বন্ধ করুন। না হলে এর দায়ভার আপনাদের নিতে হবে।

তিনি বলেন, ‘যারা বিজয়ী হয়েছেন তারা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুণ। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধীদল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয় তা আমাদের জন্য লজ্জাজনক হবে। এভাবে চলতে থাকলে আমরা বাধ্য হব কঠিন হতে।’

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে ১১ দলীয় শীর্ষ নেতাদের বৈঠকের পর তিনি এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সারাদেশে বিভিন্ন স্থানে জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন। অনেকে আহত হয়েছেন। বাড়িঘরে আগুন দেয়া হচ্ছে।’

তিনি বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে অনেক প্রশ্ন আছে। বেশ কিছু আসনে ভোট গণনার সময় ঘষামাজা করা হয়। ফল পরিবর্তন করা হয়। নির্বাচন কমিশন একেক দলের সঙ্গে এক রকম আচরণ করছে। ফ্যাসিবাদী আচরণ শুরু হয়েছে।

জামায়াত আমির বলেন, আমরা শান্তির পথে। আমরা দেশকে ভালোবাসি। আমরা চায় দেশে পুরোনো ধারার রাজনীতি না ফিরুক। আমাদের তরুণ সমাজ বুকের রক্ত দিয়ে আমাদের ওপর দায়িত্ব দিয়েছে। আমরা কথা দিচ্ছি তাদের কথা রাখবো। আমরা ছাড় দিবো না। নাগরিকদের অধিকার রক্ষায় আমাদের চুল পরিমাণ সরার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, আমাদের উদারতাকে দুর্বলতা ভাবলে ভুল করবেন। আমরা বসে থাকবো না। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয়। কিন্তু প্রতিকারের অধিকার আছে। নির্বাচনে যা হয়েছে এটার প্রতিকার কিভাবে চাইবো আমরা তা আমাদের মত চলতে দেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh