সব
স্বদেশ বিদেশ ডট কম
হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)–এর প্রিয় ভাজন ও মুরিদ, লন্ডনস্থ দারুল হাদিস লতিফিয়া–এর সম্মানিত ট্রাস্টি এবং আনজুমানে আল ইসলাহ ইউকে–এর সাবেক সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি নেতা আলহাজ্ব বশির উদ্দিন আহমদ আজ শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং, সকাল ১১:০০ ঘটিকায় (বাংলাদেশ সময়) সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
মরহুম আলহাজ্ব বশির উদ্দিন আহমদ আজীবন দ্বীনি খেদমত, শিক্ষা প্রসার এবং কমিউনিটির কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। তিনি প্রবাসে বসবাস করেও দ্বীন ও সমাজ সংস্কারের ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা ও আন্তরিকতা কমিউনিটির সর্বস্তরের মানুষের কাছে গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে।
জানাজার নামাজ :
মরহুমের জানাজার নামাজ আজ ১৫ ফেব্রুয়ারি, বাদ এশা, রাত ৮:০০টায়, সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুনাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
শোক প্রকাশ ও দোয়া কামনা :
দারুল হাদিস লতিফিয়া (লন্ডন), আনজুমানে আল ইসলাহ ইউকে, লাতিফিয়া উলামা সোসাইটি ইউকে, লাতিফিয়া ক্বারী সোসাইটি ইউকে ও আল ইসলাহ ইয়ূথ মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।
নেতৃবৃন্দ বলেন, আল্লাহ তা‘আলার দরবারে আমরা দোয়া করি—আল্লাহ পাক যেন মরহুম আলহাজ্ব বশির উদ্দিন আহমদ সাহেব–এর জীবনের সকল নেক আমল কবুল করেন, তাঁর সকল গুনাহ মাফ করে দেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সকল নিয়ামত দান করেন।
আল্লাহ তাআলা যেন তাঁর পরিবারবর্গকে এই শোক সইবার তাওফিক ও সবরে জামিল দান করেন।