সব
স্বদেশ বিদেশ ডট কম

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের নেতাকর্মী ও সাধারণ জনতার ভালোবাসায় সিক্ত হচ্ছেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
দলে দলে মানুষ গোলাপগঞ্জস্থ তাঁর গ্রামের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। এছাড়া গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার দুই প্রধান নির্বাচনী কার্যালয়ে দলের নেতাকর্মীদের পক্ষ থেকে এমরান আহমদকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানানো হয়।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে বিয়ানীবাজার উপজেলা প্রধান নির্বাচনী কার্যালয়ে এবং শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা প্রধান নির্বাচনী কার্যালয়ে এমরান আহমদ চৌধুরীকে দুই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান।
এসময় নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী দুই উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুখে-দুখে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়া নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন- আমরা আনন্দে যেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ না করি। আমাদের বিজয়ে অনেকে ঈর্ষান্বিত। অনেকে উস্কানিমূলক কথাও বলতে পারে। এই ফাঁদে কেউ পা দিবেন না। কঠোরভাবে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে ৮ হাজার ৩৪৮ ভোট বেশি পেয়ে জামায়াতের প্রার্থী মো. সেলিম উদ্দিনকে পরাজিত করেছেন।বিজ্ঞপ্তি