সব
স্বদেশ বিদেশ ডট কম

চিত্রনায়িকা শাহনূর দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার পর তাঁর শরীরে টিউমার শনাক্ত হয়েছে। এমআরআই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। সোমবার সকালে যুক্তরাষ্ট্র থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহনূর নিজেই।শাহনূর
শাহনূর জানান, ‘তাঁর প্যানক্রিয়াসে টিউমার পাওয়া গেছে এবং বর্তমানে নিউইয়র্কের লং আইল্যান্ডের জুইশ হাসপাতালে তাঁর চিকিৎসা চলমান। বাংলাদেশ সময় সোমবার সকালে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দু–এক দিনের মধ্যে অস্ত্রোপচার করা হতে পারে। দ্রুত অস্ত্রোপচার না হলে শারীরিক অবস্থা জটিল হয়ে উঠতে পারে।শাহনূর। ফেসবুক থেকে
এ পরিস্থিতিতে শাহনূর সবার কাছে দোয়া চেয়েছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আমি একজন ক্ষুদ্র মানুষ—কথা, কাজ বা ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিন।” ২৬ বছরের অভিনয়জীবনে নিজের জন্য কিছু না করে সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি। পথশিশু ও প্রতিবন্ধী শিশুদের পাশে থাকা, বৃদ্ধাশ্রমের বাবা–মায়ের সেবা—এসব কাজেই তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন বলে জানিয়েছেন।চার ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত শাহনূর
শাহনূর আরও উল্লেখ করেছেন, জীবনে কখনো নিজের জন্য ফ্ল্যাট বা দামি গাড়ি কিনেননি। তাঁর বিশ্বাস, ধনসম্পদ মৃত্যুর পর সঙ্গে যায় না; মানুষের জন্য করা কাজ ও তাদের দোয়াই শেষ পর্যন্ত সঙ্গে থাকে। তাই এই কঠিন সময়ে সবার ভালোবাসা ও দোয়া কামনা করেছেন তিনি।সুখবর দিলেন চিত্রনায়িকা শাহনূর
একসময় চলচ্চিত্রে নিয়মিত মুখ হলেও বর্তমানে অভিনয়ে অনিয়মিত শাহনূর। গত এক বছরের বেশি সময় ধরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দ্রুত সুস্থতা কামনা করেছেন ভক্ত ও সহকর্মীরা।