লেখক গবেষক ও রাজনীতি বিদ এডভোকেট শাহ ফারুক আহমদের লেখা কবিতা ‘যোদ্ধা’-এর প্রচারণা অনুষ্ঠান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ

গত ১৬ ফেব্রুয়ারী ইষ্ট লন্ডনের একটি কমিউনিটি হলে এই অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বর্তমান ক্রান্তিকালের উপর ভিত্তি করে লেখা এই কবিতাটি আবৃত্তি করেন কবি মরিয়ম লিপি ও কবিতার ভিডিও প্রযোজনা করেন আলীমুজ্জামান।

বিশিষ্ট কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ জনাব হরমুজ আলীর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান।

উপস্থিত সকলের জন্য কবিতার ভিডিও প্রদর্শন ছাড়াও এডভোকেট শাহ ফারুক আহমেদর লেখা দুটি কবিতা আবৃত্তি করেন মুজিবুল হক মনি ও মোস্তফা কামাল মিলন।

পরবর্তী পর্যায়ে যোদ্ধা কবিতার উপর আলোচনায় অংশ নেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, এম সি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি খসরুজ্জামান খসরু, শাহ মনির আহমদ, তারিফ আহমদ, ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, কিটন সিকদার, সমিরুন চৌধুরী মোবারক আলী, আ ফ ম কামাল, বাবুল হোসেন, মিজান রহমান, কিটন সরকার, গোলাম রাসুল, ছাদেক কোরাইশী, জলিল চৌধুরী প্রমুখ।

সভায় সব বক্তা বলেন কবি লেখক শাহ ফারুক আহমদের কবিতা “যোদ্ধা”- আমাদের অনুপ্রাণিত করবে, স্বাধীনতা পরাজিত শত্রুদের প্রতিহত করে বাঙালির লালিত স্বাধীনতা সার্বভৌম রক্ষা করা, ৩০ লক্ষ শহীদ ও দু’লক্ষ মা,বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এ লাল সবুজের পতাকা।

আমাদের বাংলাদেশ ছেড়ে দিতে পারিনা স্বাধীনতার পরাজিত শত্রুদের হাতে, আন্দোলন সংগ্রাম যুদ্ধ করে যেকোন মূল্যে এ শত্রুদের হাত থেকে রক্ষা করতে হবে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস আমরা যে কোনোভাবে রক্ষা করবোই।

বক্তারা বলেন কলমযোদ্ধা হিসেবে শাহ ফারুক আহমদ স্বাধীনতার পরাজিত শত্রুদের বিরুদ্ধে প্রতিদিনই কলাম/ কবিতা লিখে যাচ্ছেন, তাদের ঘৃণিত কর্মকাণ্ড তুলে ধরে এ সব স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে আন্দোলন করে যাওয়ার জন্য স্বাধীনতা পক্ষের লোকদের অনুপ্রাণিত করছেন।

সবার শেষ লগ্নে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন যোদ্ধা কবিতার কবি এডভোকেট শাহ ফারুক আহমদ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh