৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভায় সিলেট থেকে ঠাঁই পেয়েছেন দু’জন

সিলেট ব্যুরো অফিস,

  • প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ

শপথ নিলেন নতুন সরকারের মন্ত্রিসভা। ৪৯ সদস্যের এ মন্ত্রিসভায় সিলেট থেকে ঠাঁই পেয়েছেন দু’জন।

তারা হলেন সিলেট-১ (সদর-নগর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট-৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসন থেকে নির্বাচিত সাংসদ ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে রাষ্ট্রপতি সাহাব উদ্দিনের কাছে তারা শপথ নিয়েছেন।

তারা কে কোন মন্ত্রনালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও বিভিন্ন সূত্রের ধারনা, বাণিজ্য শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে খন্দকার আব্দুল মুক্তাদিরকে।

আর আরিফুল হক চৌধুরীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রনালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh