সব
স্বদেশ বিদেশ ডট কম

শেরপুরের নকলা উপজেলায় ধানের জমিতে সেচ যন্ত্রের বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের পুলাদেশি গ্রামে এ ঘটনা ঘটে বলে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান।
নিহতরা হলেন- পুলাদেশি গ্রামের মিরা মিয়ার ছেলে মিন্টু মিয়া (৫৫) এবং একই গ্রামের উবেদ আলীর ছেলে আঙ্গুর (৫০)।
গুরুতর আহত একই গ্রামের সামাদ মিয়ার ছেলে সামিরুল (৬০)। তার অবস্থাও আশঙ্কাজনক।
স্থানীয়রা বলছেন, ধানের জমিতে সেচ যন্ত্রের বিদ্যুৎ লাইনের তার পড়ে থাকার কারণে প্রথমে একজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে আরও দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নকলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মালিহা মুজাত বলন, সন্ধ্যার দিকে বিদ্যুৎস্পৃষ্ট তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।
গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে ওসি রিপন চন্দ্র জানিয়েছেন।