প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আব্দুস সাত্তার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, তার চাকরির মেয়াদ যোগদানের তারিখ থেকে শুরু হবে। এ দায়িত্ব নিতে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক থাকলে তা ত্যাগ করতে হবে।

নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ছিলেন এম সিরাজ উদ্দিন মিয়া। সোমবার তিনি চাকরি থেকে পদত্যাগের আবেদন করলে তা গ্রহণ করা হয়। ফলে মুখ্য সচিবের পদটি শূন্য হয়। মঙ্গলবার নতুন মন্ত্রিসভা গঠনের পর মুখ্য সচিব পদে নতুন মুখ এল।

এ বি এম আবদুস সাত্তার গত ৩ জানুয়ারি থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি দীর্ঘকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিবের দায়িত্বে ছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh