ইতালিতে হাজারও রোজাদার মুসল্লিদের নিয়ে ইফতার করলো বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি ইতালি,

  • প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ

ইতালিতে হাজারও রোজাদার মুসল্লিদের নিয়ে ইফতার করলো বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ

ইতালি প্রবাসী রোজাদারদের সম্মানে প্রতি বছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত করেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ। প্রবাসের মাটিতে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বললেন অনুষ্ঠানের সভাপতিত্বকারি সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীম।

শনিবার রাজধানী রোমের টি এম সি মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে হাজারও প্রবাসী রোজাদাররা অংশগ্রহণ করেন। পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং সম্মিলিত ইফতারের মধ্য দিয়ে সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান মারজুক ইসলাম তাঁর বক্তব্যে বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও ধর্মীয় ও সামাজিক বন্ধন অটুট রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রাখার ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ কার্যকর।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল এর পরিচালনায় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি শরিফ উদ্দিন, বেলাল হোসেন, মনির মোহাম্মদ, সজল সিকদার, আফজাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, আশরাফুল আলম রিকম, জিয়াউল হোসেন, মিনহাজ হোসেন, মো: আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ আরিফিন, কোষাধক্ষ আমিনুল ইসলাম রাসেল, সম্মানিত সদস্য সাইফুল ইসলাম বেপারী, ক্রীড়া সম্পাদক সোলেমান উদ্দিন, সহ প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মহিলা সম্পাদিকা জহুরা ঈশিতা সহ রোমের বিভিন্ন আঞ্চলিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি নিয়মিত বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ইফতার মাহফিল সেই ধারাবাহিকতারই একটি অংশ।

অনুষ্ঠান শেষে সংগঠনের সিনিয়ির সহ সভাপতি হাসাদুর রহমান হান্নান এর সুস্থতা ও ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায়, দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh