শহীদ মিনারে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার জানিয়েছেন, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। সার্বিক আইনশৃঙ্খলা নিশ্চিত করতে মোতায়েন থাকবে ১৫ হাজার পুলিশ সদস্য।

অন্যদিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহিদ মিনারের প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তারা।

ডিএমপি কমিশনার বলেন, কয়েক দিন আগে নির্বাচন হয়েছে, কোনো ত্রুটি বিচ্যুতি ঘটেনি। আশা করছি, এখানেও হবে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সঙ্গে থাকবে স্বেচ্ছাসেবক। ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে শহীদ মিনারসহ আশপাশ এলাকায়।

তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। সঙ্গে থাকবে ক্রাইমসিন ইউনিট। তবে নিরাপত্তার খাতিরে কোনো ধারালো বস্তু বহন করা যাবে না। শ্রদ্ধা শেষে দোয়েল চত্বর হয়ে চানখাঁরপুল দিয়ে বের হতে হবে সবাইকে।

পুলিশের পাশাপাশি তৎপর রয়েছে এলিট ফোর্স র‍্যাবও। পুরো এলাকা ৬৬টি হাই-ডেফিনিশন ক্যামেরার আওতায় আনা হয়েছে। র‍্যাব ডিজি জানিয়েছেন, অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে শহীদ মিনারের চারপাশ ঘিরে তাদের ৩০০ সদস্য মোতায়েন থাকবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh