সব
আন্তর্জাতিক ডেস্ক,

আলবেনিয়ার উপ-প্রধানমন্ত্রী বেলিন্দা বালুকুর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভে নেমেছে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির নেতা-কর্মীরা। খবর আল-জাজিরার।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানী তিরানে পার্লামেন্টের সামনে বিক্ষোভে করতে দেখা যায়।
এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস আর রাবার বুলেট ছুড়ে পুলিশ। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাল্টা ইটপাথর ছুড়ে বিক্ষোভকারীরা।
পুলিশ জানিয়েছে, ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি জানিয়েছে যে তাদের প্রায় ৪০ জন সমর্থককে আটক করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলবানা কোসিউ এই অস্থিরতার নিন্দা জানিয়ে বলেন, ভাঙচুরের ঘটনা এবং পুলিশের উপর আক্রমণ ক্ষমার অযোগ্য অপরাধ।