লন্ডনে রাষ্ট্রবিহীন জাতিসমূহের কনফারেন্স 

মতিয়ার চৌধুরী, লন্ডন,

  • প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৪ অপরাহ্ণ

বিশ্বব্যাপী প্রায় ১৪০টি দেশ  কোন না কোনভাবে   স্বাধিকারের পথ  খুঁজছে।  আমরা কীভাবে এর নীতি নির্ধারন ও প্রচার করব? বিশ্বব্যাপী আত্মসংকল্প সংগ্রাম এবং সমাধানের পথ বের করতে,  রবিবার ২২শে ফেব্রুয়ারী ২০২৬ লন্ডন সময় বিকাল ৪.০০টা-রাত ৮.০০টা,  মিডলসেক্সের পিনার রোডের হ্যারো হোম গার্ড ক্লাবে সেমিনার অনুষ্ঠিত হয়। ‘‘ NATIONS WITHOUT STATES’’ এর এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যন গ্রাহাম উইলিয়ামসনের সভাপতিত্বে  অনুষ্টিত কনফারেন্সে সমস্যা কবলিত দেশ গুলোকে দু‘ভাগে ভাগ করা হয়।

Part one Contemporary Struggles

Focus on Iran, Syria and other Conflict zones.
Part Two  Promoting the principe
Advancing the case of  Self-Deremination.

এতে প্রথমে আলোচনায় অংশ নেন বেলুচিস্থান ন্যাশনাল মুভমেন্টের নেতা আব্দুল্লাহ।  তিনি বলেন বেলুচিস্থান সব সময় ছিল একটি  স্বাধীন দেশ। প্রথমে বেলুচিস্থান ভেঙ্গে ইরান গঠিত হয়। এর পর ১৯৪৮ সালে সম্পুর্ণ  অন্যায় ভাবে বেলুচিস্থানকে পাকিস্তানের অন্তরভূক্ত করা হয়।  পাকিস্তান সরকার কর্তক আমরা নিগৃহিত হয়ে আসছি। সেই ১৯৪৮ থেকে বেলুচিস্থানে চলছে গণহত্যা। আমরা তিনটি দেশের দ্বারা নিষ্পেশিত হচ্ছি, আফগানিস্থান, পাকিস্থান ও ইরান। আমরা আমাদের পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই।

এর পর আলোচনায় অংশ নেন ইরানের আহুয়াজি ন্যাশনাল ডেমক্রেটিক ফন্টের নেতা ফয়সল। তিনি বলেন ১৯২৫ সালে জোর করে আমাদের ইরানের অন্তরভূক্ত করা হয়। স্বাধীন জাতি থেকে আজ আমরা পরাধীন। আমাদের জনসংখ্য ১২ মিলয়ন। ইরান একটি মিশ্র জাতি। আহুয়াজিদের হত্যা করছে খোমেনী সরকার।

আজারবাইজান রিপাবলিকান পার্টির নেতা আব্বাস আরাস বলেন ১০০ বছর  আমরা স্বাধীনতা হারিয়েছি । এখানে চারটি ভাষার মানুষ রয়েছে আজারবাইজানি, টার্কিশ, সিরিয়ান ও কার্ডিশ। আমাদের জনসংখ্য ৪০ মিলিয়ন আমরা মেজরিটি।  আমরা আমাদের পূর্বাবস্থায় ফিরে যেতে চাই।

এর পর বক্তব্য রাখেন তামিল ইলাম নেতা মধূ সাংগার তিনি বলেন ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের  পর থেকে তামিলরা সিংহলীদের দ্বারা অত্যাচারিত হয়ে আসছে। ১৯৮৩ সালের পর থেকে এযাবত ৪০ হাজার তামিলকে হত্যা করা হয়েছে। ৩ লক্ষ তামিল দেশ ছাড়া। প্রতিদিনই গুমের শিকাড় হচ্ছে তামিলরা।  আমারা আমাদের আলাদা ভূমি চাই। এটি আমাদের ন্যায্য অধিকার স্বাধীন তামিল রাষ্ট্র ।

এর পর বক্তব্য রাখেন তামিল ইলামের নেতা রাজ,  তিনি বলেন ভারতের ইন্দনে তামিলদের উপর অত্যাচার করছে সিংহলীরা। তিনি বলেন ভারতে আসলে গণতন্ত্র নেই, গণতন্ত্রের নামে বৈশম্য চলে। ভারতে ধনীরা ধনী হচ্ছে আর গরীবরা আরো গরীব হচ্ছে। এছাড়া তামিল নেতাদের মাঝে আরো বক্তব্য রাখেন মিঃ জহি , মিস বালা প্রমুখ।

এর পর  স্বাধীন খালিস্থান ও কাশ্মিরীদের হয়ে বক্তব্য রাখেন তামিল নাড়ুর অধিবাসী পরিচয়ধারী তিনি বলেন কাশ্মিরী ও পাঞ্জাবীরা ১৯৪৮ এর পর থেকে স্বাধীনতার জন্য আন্দোলন করে আসছে। প্রতিদিনই জঙ্গি তকমা দিয়ে কাশ্মিরীদের হত্যা করছে ভারতীয় সেনাবাহিনী।

 এর পর ওয়ার্ড শিখ পার্লামেন্টের নেতা রঞ্জিত সিংহের একটি ইমলে বার্তা  পড়ে শোনান ‘‘ ‘‘NATIONS WITHOUT STATES’’ এর এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যন গ্রাহাম উইলিয়ামসন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh