বিশিষ্ট শিল্পপতি মিয়া আবদুল্লাহ ওয়াজেদের মৃত্যুতে স্বদেশ বিদেশ সম্পাদকের শোক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪২ পূর্বাহ্ণ

সাবেক সংসদ সদস্য ও দেশের বিশিষ্ট শিল্পপতি, মিল্লাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা মিয়া আবদুল্লাহ ওয়াজেদ বার্ধক্যজনিত কারণে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বদেশ বিদেশ পত্রিকার প্রধান সম্পাদক ইকবাল হোসেন।

এক শোকবার্তায় তিনি বলেন, মিয়া আবদুল্লাহ ওয়াজেদের মৃত্যুতে দেশ একজন শিক্ষানুরাগী, বিশিষ্ট শিল্পপতি ও দূরদর্শী উদ্যোক্তাকে হারালো। তিনি অক্লান্ত পরিশ্রম ও সাহসী উদ্যোগের মাধ্যমে দেশে শিল্পকারখানা স্থাপন করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। পাশাপাশি কর্মহীন মানুষের কর্মসংস্থান সৃষ্টিতেও তাঁর ভূমিকা ছিল অনন্য।

ইকবাল হোসেন আরও বলেন, মরহুম মিয়া আবদুল্লাহ ওয়াজেদ ছিলেন সৎ, আদর্শবান, কর্মনিষ্ঠ ও দক্ষ উদ্যোক্তা। মানবহিতৈষী সমাজসেবক হিসেবে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাঁর জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর মতো ব্যক্তিত্বের অভাব সহজে পূরণ হওয়ার নয়।

শোকবার্তার শেষে স্বদেশ বিদেশ সম্পাদক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবার, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh