সব
স্বদেশ বিদেশ ডট কম

জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সানজিদা খানমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন আদালতে নিষেধাজ্ঞার আবেদনটি পেশ করেন দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়, সানজিদা খানমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগের অনুসন্ধান বর্তমানে চলমান রয়েছে। দুদকের কাছে বিশ্বস্ত সূত্রে তথ্য রয়েছে যে, তিনি সুষ্ঠু অনুসন্ধান প্রক্রিয়া এড়াতে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে জরুরি ভিত্তিতে নিষেধাজ্ঞা প্রয়োজন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুদকের আবেদনটি মঞ্জুর করেন এবং সানজিদা খানমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন।