বিশেষ ফ্লাইটে দুবাই থেকে ফিরল ১৮৯ বাংলাদেশি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ

দেশে ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় তাঁরা সেখানে আটকা পড়েছিলেন। সকালে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা।

আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনতে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে ইউএস-বাংলা এয়ারলাইনস।

প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। একই ফ্লাইট দুবাই থেকে রাতে ঢাকার উদ্দেশে রওনা হয়।

বিকেলে দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।

সংকটময় পরিস্থিতিতে ইউএস-বাংলা এয়ারলাইনস, এমিরেটস ও এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইনসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ।

যেসব বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শিগগিরই শেষ হবে, তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh