আনজুমানে আল ইসলাহ ইউকের ইফতার মাহফিল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে যুক্তরাজ্যের বার্কিং এন্ড ডেগেনহামে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আনজুমানে আল ইসলাহ ইউকে’র বার্কিং এন্ড ডেগেনহাম ব্রাঞ্চের উদ্যোগে গত শুক্রবার (৬ মার্চ ২০২৬) ডেগেনহাম মসজিদ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি হাফিজ মো. আসাদ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের সিনিয়র সদস্য মাওলানা মুফতি আব্দুর রহমান নিজামী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার লন্ডন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম গজনভী, ডেগেনহাম মসজিদের চেয়ারম্যান আলহাজ সানওয়ার আলী ও আলহাজ আব্দুর রহিম বেগ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান জিয়াউল ইসলাম গজনভী, সহকারী সাধারণ সম্পাদক হাফিজ শাকির আহমদ, কোষাধ্যক্ষ ক্বারী আমজাদ হোসেন, নির্বাহী সদস্য মাওলানা কাওছার আহমদ, আব্দুল আহাদ চৌধুরী, কামরান হোসেন, ইমাম মাওলানা নোমান আহমদ ও মাওলানা ইদ্রিস আলীসহ সংগঠনের সাধারণ সদস্য, মুসল্লিয়ানে কেরাম এবং স্থানীয় বিপুল সংখ্যক মানুষ।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য তুলে ধরে মুসলিম উম্মাহর জন্য এর শিক্ষা ও গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। পরে দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh