সব
স্বদেশ বিদেশ ডট কম

সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজারস্থ আফলাতুন নেছা–পীর বকস ফাউন্ডেশন সাহিত্যচর্চা ও সৃজনশীল লেখালেখিকে উৎসাহিত করতে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। ২০২৬ সালে প্রকৃত লেখকদের মানসম্মত দুটি পাণ্ডুলিপি বাছাই করে সম্পূর্ণ বিনামূল্যে বই আকারে প্রকাশ করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এই কার্যক্রম ভবিষ্যতেও প্রতি বছর ধারাবাহিকভাবে চালু থাকবে।
এ উদ্যোগের আওতায় আগ্রহী লেখকদের কাছ থেকে প্রবন্ধ, গল্প, উপন্যাস, সায়েন্স ফিকশন, ভ্রমণকাহিনি, কবিতা ও ছড়া বিষয়ক মানসম্মত পাণ্ডুলিপি আহ্বান করা হয়েছে। পাণ্ডুলিপি অবশ্যই পিডিএফ ও ওয়ার্ড ফাইল আকারে নির্ধারিত ইমেইল বা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে।
প্রাপ্ত পাণ্ডুলিপিগুলো যাচাই-বাছাই শেষে নির্বাচিত দুইজন লেখকের দুটি পাণ্ডুলিপি বই আকারে প্রকাশ করা হবে।
পাণ্ডুলিপি পাঠানো বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে বই প্রকাশনা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব রহমত আলী খোকনের সঙ্গে (ইমেইল: khokan22129@email.com, হোয়াটসঅ্যাপ: +880 1778-829120)। এছাড়া বাসিয়া প্রকাশনী, সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট (ইমেইল: bashia71@gmail.com, হোয়াটসঅ্যাপ: +880 1711-484668) থেকেও প্রয়োজনীয় তথ্য জানা যাবে।