কুয়েতপ্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ৪:২৭ পূর্বাহ্ণ

কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি বার্তা দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ রেখেছে কুয়েত সরকার। এর ফলে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সরাসরি দেশে ফেরা আপাতত সম্ভব হচ্ছে না।

এ পরিস্থিতিতে কুয়েতে বসবাসরত যেসব বাংলাদেশি নাগরিক বিশেষ প্রয়োজনে দেশে ভ্রমণ করতে ইচ্ছুক, তারা স্থলপথে সৌদি আরব প্রবেশ করে ফ্লাইটযোগে বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন।

গত বুধবার (১৮ মার্চ) কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, ট্রানজিট ভিসায় সৌদি আরবে প্রবেশের পর ৪ দিনের মধ্যে ওই দেশ ত্যাগ করতে হবে। সুতরাং, ট্রানজিট ভিসা প্রাপ্তির পর সৌদি আরব হতে বাংলাদেশের ফ্লাইটের টিকেট নিশ্চিত করে সৌদিতে গমন করা আবশ্যক।

সৌদি আরবের ভিজিট বা ট্রানজিট ভিসার জন্য অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের লিংক https://ksavisa.sa

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh