সব
মো: জাহেদী ক্যারল,

ব্রিটিশ সাম্রাজ্যের অন্যতম সম্মানজনক বেসামরিক উপাধি মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) খেতাবে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত মুখ, সাহিত্যিক ও পেশাজীবী হিসাবরক্ষক আবু তাহের। তার পেশাগত দক্ষতা, সমাজসেবা এবং সম্প্রদায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি এই স্বীকৃতি অর্জন করেন। তার এই অর্জন দেশ-বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
আবু তাহের তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এমবিই খেতাব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। এই স্বীকৃতি আমাকে সমাজের জন্য আরও বেশি কাজ করতে অনুপ্রাণি রবে।” তিনি এই সম্মাননা তার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি উৎসর্গ করেন।
তার পরিবার ও নিকটজনেরা জানান, আবু তাহেরের এই সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বিভিন্ন সামাজিক সংগঠন ও কমিউনিটি নেতারাও তাকে অভিনন্দন জানিয়ে তার ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য শুভকামনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, যুক্তরাজ্যের রাজকীয় সম্মাননা তালিকায় এমবিই একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি, যা সমাজ, সংস্কৃতি, শিক্ষা, ব্যবসা বা জনকল্যাণে অসামান্য অবদানের জন্য প্রদান করা হয়।
ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সুপরিচিত মুখ, সাহিত্যিক ও পেশাজীবী হিসাবরক্ষক আবু তাহের বহুমাত্রিক কর্মযজ্ঞের মাধ্যমে যুক্তরাজ্যে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। পেশাগত সাফল্য, সাহিত্যচর্চা এবং মানবসেবামূলক কাজ—এই তিন ক্ষেত্রেই তাঁর দীর্ঘদিনের অবদান কমিউনিটিতে প্রশংসিত হয়ে আসছে।
বাংলাদেশে জন্মগ্রহণ করা আবু তাহের ছোটবেলা থেকেই সাহিত্যচর্চার প্রতি গভীর অনুরাগী ছিলেন।