সব
স্বদেশ বিদেশ ডট কম

মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত বাংলাদেশি শাহ আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে সরকার। এ নিয়ে ৭ বাংলাদেশি হতাহতের মধ্যে পাঁচ জনের মরদেহ বাংলাদেশে আনা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ৮টা ৩৭ মিনিটে মরদেহ বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। নিহতের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এসময় পরিবারকে দাফন কাজের জন্য ৩৫ হাজার টাকা ও ভবিষ্যতে সব ধরনের সহয়তার কথাও জানান তারা।
প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য থেকে কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে সরকার। পাশাপাশি মধ্যপ্রাচ্যে আটকে পরা বাংলাদেশিদের সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।