সংরক্ষিত নারী আসনে নির্বাচন : ঋণখেলাপিদের তালিকা চায় ইসি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঋণখেলাপ সংক্রান্ত তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১১ এপ্রিল) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি জানিয়েছেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়, আগামী ১২ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে ঋণখেলাপি ব্যক্তির অংশগ্রহণ ঠেকাতে সংশ্লিষ্ট বিধান কার্যকর থাকবে। আগামী ২১ এপ্রিল বিকেল ৪টার পর মনোনয়নপত্র দাখিলকারীদের তথ্য বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে সংগ্রহ করতে হবে। এরপর ২২-২৩ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র বাছাইয়ের আগেই ঋণখেলাপ সংক্রান্ত তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে সরবরাহ করতে হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার দ্বারা যাচাই-বাছাই ২২ এপ্রিল থেকে ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেন, ত্রয়োদশ জাটিয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট একটি আসন পাচ্ছে। ইতোমধ্যে ৫২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh