সব
স্বদেশ বিদেশ ডট কম
লন্ডন, যুক্তরাজ্য:
পবিত্র ঈদে ছুটির দাবিতে পূর্ব লন্ডনের Altab Ali Park-এ আগামী ১১ মে, সোমবার বিকাল ৬টায় একটি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই’ স্লোগানে এই কর্মসূচির আয়োজন করেছে সাপ্তাহিক পত্রিকা ও ৫২বাংলা টিভি।
আয়োজকদের দাবি, ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ হলেও যুক্তরাজ্যের অনেক মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মীদের ছুটি দেওয়া হয় না। ফলে হাজারো কর্মীকে ঈদের দিনেও কাজে যেতে হয়, যা তাদের ও তাদের পরিবারের উৎসবের আনন্দকে ম্লান করে দেয়।
বক্তারা বলেন, এই বৈষম্য দূর করা একটি ন্যায্য, সামাজিক ও ধর্মীয় দাবি। তাদের মতে, প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষ সদিচ্ছা দেখালেই বছরে দুই ঈদের দিন ছুটি ঘোষণা করা বা বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব।
‘#WE_WANT_EID_HOLIDAYS_IN_THE_UK’ শিরোনামে চলমান এই সামাজিক আন্দোলনের অংশ হিসেবে সমাবেশটি আয়োজন করা হয়েছে। এতে কমিউনিটির সদস্যদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানগুলো কর্মীদের জন্য ঈদের ছুটি নিশ্চিত করার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে।