সব
স্বদেশ বিদেশ ডট কম
উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে মৌলভীবাজারে যাত্রা শুরু করেছে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। গত ১৮ এপ্রিল আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহিম আনসারের সভাপতিত্বে এবং ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ও ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম. নাসের রহমান, মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ সদস্য। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড. এনায়েত উল্লা আব্বাসী এবং বিশেষ অতিথি হিসেবে যোগ দেন মোঃ মিজানুর রহমান, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডা. রাকিবুল পলাশ, ডা. এনামুর রশিদ দিপু, ডা. ইয়াহিয়া মাহমুদ, ডা. ছাদিক আহমেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালক, শেয়ারহোল্ডার ও বিশিষ্ট ব্যক্তিরা। তারা আশা প্রকাশ করেন, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত এই হাসপাতাল চালুর ফলে জেলার মানুষ সহজেই উন্নত চিকিৎসাসেবা পাবেন।
মধ্যাহ্নভোজ শেষে গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক ও সমাজসেবীদের উপস্থিতিতে ফিতা কাটা ও দোয়ার মাধ্যমে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানবতার সেবায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে ইনসানিয়া হাসপাতাল সবসময় মানুষের পাশে থাকবে। তিনি ভবিষ্যৎ পথচলায় দেশ-বিদেশে বসবাসরত মৌলভীবাজারবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।