সব
স্পোর্টস ডেস্ক,

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ওয়ানডেতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। সিরিজে আপাতত ১-১ ব্যবধানে সমতায় দুই দল। ঢাকায় প্রথম ওয়ানডেতে ২৬ রানে জেতে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জেতে ৬ উইকেটে। অর্থাৎ, আজকের ম্যাচটি দুই দলের জন্যই সিরিজ জয়ের সুযোগ।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ঢাকায় শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ম্যাচেও টসে জিতেছে নিউজিল্যান্ড। অর্থাৎ টস জয়ের ‘হ্যাটট্রিক’ করে ফেলল সফরকারি দল। আগের দুই ম্যাচে টসে জিতে ব্যাটিং করেছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ : হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার।