থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ মে ২০২৬, ৪:২০ অপরাহ্ণ

হঠাৎ রাজধানীর রমনা মডেল থানা পরিদর্শনে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) দুপুরে আকস্মিক এই পরিদর্শনে গিয়ে তিনি ঢাকাসহ সারাদেশের প্রতিটি থানাকে দালালমুক্ত করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে মন্ত্রী মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন থানাটির ডিউটি অফিসার ও ওসির কক্ষসহ বিভিন্ন শাখা ও হাজতখানার সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন ও বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

মন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে (সেবাগ্রহীতাদেরকে) সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পুলিশ সদস্যদের মধ্যে কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের রিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh