সব
স্বদেশ বিদেশ ডট কম

সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আটজন নিহত হয়েছেন।
রবিবার সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই নির্মাণশ্রমিক বলে জানা গেছে। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল জানান, একটি পিকআপে ১০-১২ জন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন। আর চট্টগ্রাম থেকে সিলেটের দিকে আসছিল কাঁঠালবোঝাই একটি ট্রাক। দক্ষিণ সুরমার তেলিবাজারে ওই পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর চারজনের মৃত্যু হয়।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার মনজুরুল আলম জানান, নিহতদের মধ্যে দুজন নারী। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের নাম ঠিকানা সংগ্রহ করা হচ্ছে।
এর আগে ২০২৩ সালে ঢাকা-সিলেট মহাসড়কের নাজির বাজারে সড়ক দুর্ঘটনায় ১৪ জন শ্রমিক প্রাণ হারান।