যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব খতিয়ে দেখছে ইরান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ মে ২০২৬, ৯:২২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো সাম্প্রতিক প্রস্তাবটি ইরান এখনও পর্যালোচনা করছে এবং এর বিপরীতে নিজেদের প্রতিক্রিয়া বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

শুক্রবার (৮ ম) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে। বাঘাই জানান, তেহরান অত্যন্ত গুরুত্বের সাথে প্রস্তাবটি খতিয়ে দেখছে এবং যথাযথ আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

একই সঙ্গে গত রাতে মার্কিন বাহিনীর সঙ্গে ঘটে যাওয়া সামরিক সংঘাতের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাঘাই। তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রকাশ্য অভিযোগ আনেন। তার মতে, গত রাতের এই ঘটনা কেবল উস্কানিমূলক নয়, বরং এটি বৈশ্বিক আইন কাঠামোর চরম অবমাননা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যেকোনো ধরনের আগ্রাসন বা হঠকারিতার দাঁতভাঙা জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বাঘাইয়ের এই মন্তব্য এবং ওয়াশিংটনের প্রতি কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh