আইআরজিসি সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনে ৪১ জন গ্রেপ্তার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ণ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার মন্ত্রণালয়টি জানায়, নিরাপত্তা কর্তৃপক্ষ ইরানের আইআরজিসির সঙ্গে সম্পর্কিত একটি দলকে শনাক্ত করে। সরকারি কৌঁসুলির তদন্তে তাদের অনেককে ইরানের প্রতি সহানুভূতিশীল হিসেবে পাওয়া গেছে ও বাহরাইনে ইরানের হামলার প্রতি তাদের সমর্থন জানানোর বিষয়টি উদ্ঘাটিত হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, ইরানের সঙ্গে সম্পর্ক আছে এমন অভিযোগে সম্প্রতি লোকজনকে ধরপাকড় করছে বাহরাইন, এ সময়টিতেই দেশটি এ গ্রেপ্তারের ঘোষণা দিল।

বাইরাইনে ইরানের হামলাকে সমর্থন করেছে, এমন অভিযোগে বহু ব্যক্তির নাগরিকত্ব বাতিল করার ঘোষণাও দিয়েছে মানামা।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানজুড়ে বিমান হামলা চালিয়ে যুদ্ধের সূচনা ঘটালে বাহরাইন ও অন্য উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটিগুলোতে ব্যাপক পাল্টা আক্রমণ চালায় তেহরান।

এতে বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির ব্যাপকতার কারণে এ সদরদপ্তরের কার্যক্রম বাহরাইন থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বিমান ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয় বলে খবর মার্কিন গণমাধ্যমের।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh