হামের উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর প্রাণহানি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ মে ২০২৬, ৪:১৩ অপরাহ্ণ


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে শিশু মৃত্যুর সংখ্যা ৪০ জনে দাঁড়াল।

ওসমানী হাসপাতালে মারা যাওয়া ছয় মাস বয়সী শিশু মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পলাশ কাহেরের মেয়ে ইশিতা কাহের।

বাকিরা হল- একই জেলার সদর উপজেলার নয় মাস বয়সী সুজিত নমঃশুদ্রের মেয়ে সুস্মিতা ও সিলেট নগরীর বাসিন্দা তৌহিদ আলীর নয় মাস বয়সী মেয়ে লাবিবা। তারা রশহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়।

স্বাস্থ্য সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ জন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮১ রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ জন আর ওসমানী হাসপাতালে ৭৭ জন রোগী ভর্তি রয়েছেন। বাকিরা বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি।

তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৬ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh