ঝড়ে বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ

কালবৈশাখী ঝড় ও ঝড়ো আবহাওয়ার কারণে প্রায় একঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (২৭ মে) সকাল ৭টা ১০ মিনিট থেকে ৮টা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল বলে জানান বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মোহাম্মদ সালাম হোসেন।

তিনি বলেন, সকাল ৭টার দিকে ঘাট এলাকায় কাল বৈশাখী ঝড় শুরু হলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া অনুকুলে আসার পর সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, এ সময় বৃষ্টিতে যাত্রীরা চরম দুর্ভোগ পোহালেও ঘাটে পরিবহনের কোনো গাড়িকে অপেক্ষা করতে হচ্ছে না। ঘাটে এসেই ফেরিতে উঠতে পারছেন যাত্রী ও যানবাহন। তবে কিছু গরুর ট্রাক রয়েছে।

এই রুটে ছোট বড় ১৬ টি ফেরি যাত্রী ও যানবাহন পারাপারের জন্য নিয়োজিত আছে বলেও জানান তিনি ।

এদিকে পাটুরিয়া লঞ্চ ঘাট পরিচালক পান্নালাল নন্দী জানান, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ২০টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। ফলে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh