নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশার ৩ নারী যাত্রীর মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ মে ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ


নেত্রকোণায় বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন নারী যাত্রীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নেত্রকোণা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার জানিয়েছেন।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি আল মামুন বলেন,নেত্রকোণা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া বাসটি বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নারী নিহত হন।

পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান। সেখানে কজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh