৩ জুন থেকে হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ঘোষণা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ মে ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ

হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল সংকটের সমাধান না হলে আগামী ৩ জুন থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে জেলা পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।

রোববার (৩১ মে) দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে অবস্থিত হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

লিখিত বক্তব্যে মালিক-শ্রমিক নেতারা জানান, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার সড়কে বাস চলাচল করে আসলেও সম্প্রতি এ রুটে চলাচল নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। এর জেরে গত ১৪ দিন ধরে হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

তাদের দাবি, বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে একাধিক বৈঠক হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান হয়নি। এতে প্রায় ৬০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২ জুনের মধ্যে হবিগঞ্জের বাসগুলোকে মৌলভীবাজার হয়ে সিলেট চলাচলের সুযোগ নিশ্চিত করা না হলে ৩ জুন সকাল ৬টা থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে। এ ছাড়া মালিক-শ্রমিক নেতারা দ্রুত সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh