ইসরায়েলে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ জুন ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ

ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আরেক দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এক বিবৃতিতে আইডিএফ বলেছে, এই হুমকি প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ করছে।

সতর্কবার্তা পেলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে আইডিএফ।

এদিকে আইডিএফ বলেছে, ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে।

দ্য টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, জেরুজালেম, তেল আবিবসহ মধ্য ইসরায়েলের আশপাশের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh