ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে বজ্র বা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (১৪ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময়ে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ এবং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হয় ভোর ৫টা ১১ মিনিটে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের পর আকাশ আরও মেঘলা হতে পারে এবং কিছু কিছু এলাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির দেখা মিলতে পারে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh