নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ৭:২২ অপরাহ্ণ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কালা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে তিন নারীর মৃত্যু হয়েছে; যারা সম্পর্কে ননদ ও ভাবি। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুরি বাজার এলাকার পাশে এ ঘটনা ঘটে বলে জানান পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ।

নিহতরা হলেন- ওই ইউনিয়নের গুড়গুড়ি গ্রামের দুলাল হোসেনের দুই মেয়ে দুলালী খাতুন (২৪) ও সুরভী (১৩) এবং তার পুত্রবধূ সুমাইয়া আকতার ওরফে আকলিমা (১৯)।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সুমাইয়া আক্তার তার দুই ননদকে নিয়ে বাড়ির পাশে নদীতে গোসল করতে যান। দীর্ঘ সময় তারা বাড়ি না ফেরায় স্বজনরা খুঁজতে নদীর পাড়ে যান। সেখানে গিয়ে তিনজনের ওড়না নদীর পাড়ে পড়ে থাকতে দেখে সন্দেহ হয়।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করা হয়। বেলা সাড়ে ৩টার দিকে নদী থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

ওসি আব্দুল ওয়াদুদ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী ইউডি মামলা করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh