প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ


প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন সরকারপ্রধানের কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন। শুক্রবার (২৬ জুন) দুপুরে বেইজিংয়ের তিয়াওইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য তুলে ধরেন।

মাহ্‌দী আমিন বলেন, বৃহস্পতিবার দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনের নেতৃত্বের সম্মতির উপর ভিত্তি করে মোট ১৭ টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এমইউও স্বাক্ষরিত হয়েছে। তার মাঝে ১৩টি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মাননীয় প্রিমিয়ারের উপস্থিতিতে দুই দেশের বিভিন্ন গভর্নমেন্টের মিনিস্ট্রি টু মিনিস্ট্রি সিগনেচার হয়েছে। তিনটি হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ-বিডার সাথে এখানকার বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, আর একটা এমওইউ হয়েছে পলিটিক্যাল পার্টি টু পলিটিক্যাল পার্টি। অর্থাৎ বিএনপি বাংলাদেশের বর্তমানে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রয়েছে এবং চীনের ক্ষমতাধর যে রাজনৈতিক দল রয়েছে চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে। সুতরাং ১৩টি মিনিস্ট্রি টু মিনিস্ট্রি, তিনটি বিডার সাথে এখানকার বিভিন্ন প্রতিষ্ঠানের এবং একটি-দুটি দেশের বর্তমানে রাষ্ট্র পরিচালনায় যে রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি সরকার গঠনের পর তারেক রহমান প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ জুন মালয়েশিয়া যান। পরদিন সেখানকার আনুষ্ঠানিকতা সেরে তিনি পৌঁছান চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তালিয়ানে।

সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশগ্রহণ শেষে বুধবার বিকালে তারেক রহমানের বেইজিংয়ে পৌঁছানোর মধ্য দিয়ে তার তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু হয়।

বৃহস্পতিবার গ্রেট হল অব দ্য পিপলে তার ও চীনের প্রধানমন্ত্রীর লি ছিয়াংয়ের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক হয়। সফরের শেষ দিন শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় ও একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh