নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ

‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে।

বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে পাঁচ সদস্যের এই কমিটি গঠনে বিষয়ে জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, কমিটি ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh