উত্তরায় সড়ক আটকে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ

পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালনের অংশ হিসাবে রাজধানীর উত্তরায় সড়ক আটকে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। এদিনের পরীক্ষা শেষে বুধবার (১৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে ময়মনসিংহ মহাসড়ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে শিক্ষার্থীরা অবস্থান নেন।

তারা মহাসড়কের চারটি লেনই আটকে দিয়েছেন। এতে এ সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সড়কে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ, নবাব হাবিবুল্লাহ কলেজ ও উত্তরা হাইস্কুলের পরীক্ষার্থীদের দেখা গেছে।

নবাব হাবিবুল্লাহ কলেজের এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের অধিকারের জন্য দাঁড়িয়েছি। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আমরা লংমার্চ করবো।

এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবিতে শুরু হওয়া আন্দোলনে মঙ্গলবার বিভিন্ন স্থানে সড়ক আটকে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, এমনকি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ‌ওঠে, তবে কোনো সমাধান আসেনি।

আন্দোলনকারীদের দাবির বিপরীতে দাঁড়িয়ে সরকার জানিয়ে দিয়েছে, বন্যাকবলিত চট্টগ্রাম বিভাগ বাদে অন্যান্য জেলায় পরীক্ষা অব্যাহত থাকবে।

অন্যদিকে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেয়, বুধবারের পরীক্ষা স্থগিত না হলে তারা সচিবালয় অভিমুখে ‘লং মার্চ’ করবে। তবে এদিন ইচএসসি ও সমমান পরীক্ষার ষষ্ঠ দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা পেছানোর এ দাবি উঠেছে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বন্যা হওয়ার কারণে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh