হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করার সময় আইন লঙ্ঘনকারী দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।

সোমবার (২০ জুলাই) মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জলপথটির দক্ষিণের অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে মার্কিন সামরিক বাহিনীর চাপে পড়ে জাহাজ দুটি যাতায়াত করার চেষ্টা করছিল বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে।

আইআরজিসি তাদের বিবৃতিতে স্পষ্ট করে বলেছে যে ‘এটি আমাদের ভূমি, এবং হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা মার্কিন সন্ত্রাসী বাহিনীর হস্তক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই এবং বিষয়টিকে নিশ্চিতভাবে মোকাবিলা করা হবে’। বিবৃতিতে মার্কিন বাহিনীর উপস্থিতিকে এই অঞ্চলের নিরাপত্তার জন্য প্রধান বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বিবৃতিতে আরও কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে যে ‘অঞ্চলে যুক্তরাষ্ট্রের অপকর্ম যতক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত রাসায়নিক সার কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্যও এই জলপথটি নিরাপদ থাকবে না’। মার্কিন বাহিনীর উপস্থিতি ও কর্মকাণ্ডের কারণেই গুরুত্বপূর্ণ এই প্রণালিতে সার্বিক নৌ চলাচল চরম ঝুঁকির মুখে পড়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

সূত্র: মিডল ইস্ট আই

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh