সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতার মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ণ


লক্ষ্মীপুরে ডাম্পট্রাকের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষে সাবেক এক ছাত্রদল নেতার প্রাণ গেছে।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না জানান, সোমবার ভোরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে শহরের মজু চৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩০ বছর বয়সী চৌধুরী রুবেল লক্ষ্মীপুর পৌর শহরের জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকার ফারুক হোসেন চৌধুরীর বড় ছেলে ছিলেন।

স্থানীয়রা বলছে, রুবেল অটোরিকশার যাত্রী ছিলেন। শহরের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে পৌঁছালে একটি দ্রুতগতির ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।

নিহতের ভাই শরীফ হোসেনের বরাতে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর বলেন, “ডাম্প ট্রাকের চাপায় রুবেলের হাত-পা ও মাথায় গুরুতর আঘাত লাগে।”

তিনি বলেন, “তার মৃত্যুতে ছাত্রদলের পক্ষ থেকে শোক জানাচ্ছি। এই নিয়ন্ত্রণহীন ঘাতক ডাম্প ট্রাক আর কত তাজা প্রাণ কেড়ে নেবে?।”

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh