ফিল্মি কায়দায় পুলিশের হেফাজত থেকে পালালেন আসামি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ আগস্ট ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ

ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের হেফাজত থেকে এক ওয়ারেন্টভুক্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, পালিয়ে যাওয়া আসামির নাম মোহাম্মদ সাঈদার (৩২)। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার শামসুল হকের সন্তান। এর আগে গত ৬ আগস্ট বিকালে ঢাকার টঙ্গী এলাকা তাকে র‍্যাব-১ একটি ওয়ারেন্ট মামলায় আটক করেছিল। পরে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করে র‍্যাব।

পরে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আসার পথিমধ্যে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের জানান, পুলিশের উপস্থিতিতেই আসামি হঠাৎ দৌড়ে পালিয়ে যান। ঘটনাটি অনেকটা চলচ্চিত্রের দৃশ্যের মতো। এতে উপস্থিত মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে ঢাকা থেকে আটোয়ারী থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ডে এলাকায় থামলে আসামি পালিয়ে যায়। আটোয়ারী থানা পুলিশের সঙ্গে আমরা আসামিকে গ্রেপ্তারের জন্য কাজ করছি। আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh