সাকিব নষ্ট, পচে যাওয়া মানুষ : তথ্য উপদেষ্টা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ

ক্রিকেটার ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ‘নষ্ট, পচে যাওয়া মানুষ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।

দেশে ফিরলে সাকিবের নিরাপত্তা বিষয়ে করা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন তোলেন ডা. জাহেদ। তথ্য উপদেষ্টার জানতে চাওয়া, ‘সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় তিনি নিরাপত্তাহীন থাকবেন?’

এ সময় তিনি বলেন, ‘সাকিব ভালো খেলোয়াড় হতে পারেন; কিন্তু উনি (সাকিব) একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। উনি ফালতু কথা বলেন সরকারকে বেকায়দায় ফেলার জন্য। উনি এখনো হাসিনার সঙ্গে অ্যালাইনড।’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, উনি (সাকিব) এয়ারপোর্টে নামলে কেউ মব করবেন? উনি আইনগত বিষয় ফেস করে আসলে সমস্যা দেখি না। উনি হাসিনার চেয়ে বড় অপরাধী না।

‘হাসিনাও যদি দেশে আসেন, পূর্ণ নিরাপত্তার সঙ্গে আসবেন। তবে হাসিনার মতো মাফিয়াকে আর দেখতে চাই না’, যোগ করেন ডা. জাহেদ।

সাকিবের বক্তব্যকে সরকারের বিরুদ্ধে প্রচার হিসেবে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, ‘যে মানুষটা স্টিল হাসিনার সঙ্গে অ্যালাইনড, সে এগুলো বলবে। উই ডোন্ট কেয়ার।’

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh