প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ৯:২২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে প্রয়োজন হলে তিনি আরো একশ বার হামলা চালাতেন। তার পদক্ষেপ না থাকলে আজ ইসরাইল এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যেত বলেও ট্রাম্প দাবি করেছেন।

এক রেডিও সাক্ষাত্কারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান যখন পারমাণবিক অস্ত্র তৈরির মাত্র দুই সপ্তাহ দূরে ছিল, তখনই তিনি দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার নির্দেশ দেন। তিনি আবারও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে গেছে এবং দেশটির অর্থনীতি ধসে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে। গণমাধ্যমে যা প্রতিফলিত হয় তার বিপরীতে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।

ইরানকে ‘মধ্যপ্রাচ্যে দাদাগিরি করা রাষ্ট্র’ বলে আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমরা যেমন দেখেছি, ইরান এমনকি কাতার, বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর ওপরও হামলা চালিয়েছে, যাদের ইরানের প্রতি সমর্থন খুবই কম ছিল।’ মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ না নিলে ইরান এসব দেশের সবগুলোকে ধ্বংস করে দিত এবং যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলার প্রস্তুতি নিচ্ছিল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh