মনোহরদীতে পিতার কুড়ালের কোপে মাদকাসক্ত পুত্র খুন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ণ


নরসিংদীর মনোহরদীতে মাদকাসক্ত ছেলের অবর্ণনীয় নির্যাতন সহ্য করতে না পেরে ঘুমন্ত সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন নিজ বাবা।

শনিবার(২২ আগস্ট) ভোরে উপজেলার কীর্ত্তীবাসদি গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত পিতা আতাউর রহমান আতাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

রহস্যের জট যেভাবে খুলল

শনিবার সকালে কীর্ত্তীবাসদি গ্রামের একটি বসতঘর থেকে আকাশ (২৩) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হলে প্রথমে ঘটনাটি রহস্যাবৃত ছিল। তবে দুপুরের দিকে গ্রামবাসীর তীব্র সন্দেহের মুখে পড়ে সত্য স্বীকার করতে বাধ্য হন পিতা আতাউর রহমান। নিজের ঘরে গোয়ালঘরের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় নিজ হাতে কুড়াল দিয়ে ছেলে আকাশকে হত্যার কথা তিনি কবুল করেন। পরে আতাউরের বাড়ির উঠান থেকেই হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা কুড়ালটি উদ্ধার করেন স্থানীয়রা।

পুরনো কয়েদি থেকে আবারও অপরাধের পথে

এলাকাবাসীর বরাতে জানা গেছে, ঘাতক আতাউর রহমান আতার অপরাধে জড়ানোর ইতিহাস এবারই প্রথম নয়। এর আগে ১৯৭৫ সালের দিকে একই গ্রামের মতি চেয়ারম্যানের ভাই আব্দুস সামাদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি দীর্ঘদিন জেল খেটেছিলেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর বাদশা জানান, ঘটনার পর অভিযুক্ত পিতাকে গ্রেফতার করে হত্যা মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh