সব
স্বদেশ বিদেশ ডট কম

যুক্তরাজ্যের আওয়ামী যুবলীগ সাউদাম্পটন শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের স্মরণ করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং তাঁর জীবন, নেতৃত্ব ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অবদানের ওপর আলোচনা করা হয়।
আলোচনা সভায় ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনাও স্মরণ করা হয়। বক্তারা ওই হামলার নিন্দা জানিয়ে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান।
বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও দেশের অভ্যুদয়ের সঠিক ইতিহাস তুলে ধরা জরুরি। প্রবাসে বসবাস করলেও তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে।
সাউদাম্পটন আওয়ামী যুবলীগের সভাপতি জাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলুয়ার হোসেন সুমন ও সাংগঠনিক সম্পাদক মো. হাসান আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি জুনেদ আহমেদ, কমিউনিটি নেতা আব্দুল খালিক ময়না মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল আহমেদ, শেখ উম্মা সিনহা, নাঈম খান, আজিজ, আলম হোসাইন, পেয়ার চৌধুরী, মাহ্দীনসহ যুবলীগের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্য সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধুর স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।