আবারও বাড়ল তেলের দাম

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে দীর্ঘ ছয় মাস ধরে চলা যুদ্ধ নতুন করে আবার চরম উত্তপ্ত হয়ে উঠেছে।

হরমুজ প্রণালির কৌশলগত লারাক দ্বীপে মার্কিন সামরিক হামলা এবং তার জবাবে জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আক্রমণের পর বিশ্ববাজারে আন্তর্জাতিক তেলের দাম এক লাফে ১ শতাংশের বেশি বেড়েছে।

সোমবারে এশিয়ান লেনদেনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.০৮ ডলার (১.২৩ শতাংশ) বেড়ে ৮৯.১৮ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন তৈরি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৯২ সেন্ট (১.১০ শতাংশ) বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৪.৩২ ডলারে দাঁড়িয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh