নেপালে প্রাণহানি বেড়ে প্রায় ৮০০, এখনো নিখোঁজ আড়াই হাজারেরও বেশি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ

নেপালে আকস্মিক বন্যা ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৭৯৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ।

রবিবার দেশটির পুলিশের দেয়া সবশেষ তথ্যে জানানো হয়েছে, স্থানীয় সময় বিকাল পৌনে ছয়টায় পর্যন্ত বুধবার থেকে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা বেড়ে ৭৯৪ জনে দাঁড়িয়েছে।

পৃথক আরেকটি তথ্যে জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) জানিয়েছে, ৭৮১ জন নিহত হয়েছেন এবং দুই হাজার ৫০২ জন এখনো নিখোঁজ রয়েছেন।

তবে এটি উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরে নেপালের একাধিক সংস্থা থেকে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে এবং সরকারি পরিসংখ্যানের সাথে সবসময় সেই তথ্যের মিল থাকে না।

সূত্র : বিবিসি বাংলা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh