নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র নির্বাচন ২৭ সেপ্টেম্বর

যুক্তরাজ্য প্রতিনিধি:,

  • প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ


যুক্তরাজ্যের নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা (BGM) আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ২টায় লেস্টারের শেফ অ্যান্ড স্পাইস রেস্তোরাঁয় এ নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ব্যারিস্টার লিয়াকত আলী ও মিজানুল ইসলাম চৌধুরী।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ ও মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা। ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টা।

নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন ফি ৩০০ পাউন্ড, সহ-সভাপতি ১৫০, সাধারণ সম্পাদক ২৫০, কোষাধ্যক্ষ ২০০, অন্যান্য কর্মকর্তা পদে ১৫০ এবং নির্বাহী সদস্য পদে ৫০ পাউন্ড নির্ধারণ করা হয়েছে।

সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সহকারী সাধারণ সম্পাদক, সহকারী কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, সদস্য সচিব, প্রেস ও প্রচার সম্পাদক, যুগ্ম সদস্য সচিবসহ বিভিন্ন কর্মকর্তা ও নির্বাহী সদস্য পদে প্রার্থীরা মনোনয়ন দিতে পারবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্রে প্রার্থী ও প্রস্তাবকের স্বাক্ষর ও তারিখ থাকা বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র ও ফি জমাসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্থান: শেফ অ্যান্ড স্পাইস রেস্তোরাঁ, ১ অ্যান্ড্রুজ স্ট্রিট, লেস্টার, LE3 5PG।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh